সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৮ ফার্মেসির জরিমানা

  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১০৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লাভস, মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রির অপরাধে ৮টি ফার্মেসিকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে শহরের সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল এ অর্থদন্ডাদেশ দেয়। পরে মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ধ্বংস করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লাভস অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলো এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় ৮টি ফার্সেসিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফার্মেসি গুলো থেকে মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ পাওয়া যায়। ফলে রাফি মেডিকেলকে ২০ হাজার, রাজীব মেডিকেলকে ১০ হাজার, সেবা মেডিকেলকে ১৫ হাজার, অনিক মেডিকেলকে ৫ হাজার, রাজধানী মেডিকেলকে ২০ হাজার,

শ্রাবন মেডিকেলকে ৪০ হাজার, শাহ আলম মেডিকেলকে ২৫ হাজার এবং মা মেডিকেলকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সাথে ফার্মেসী মালিকদেরকে সর্তক করা হয়।

পরবর্তী সময়ে তারা যেন কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে হ্যান্ড স্যানিটাইজার ও হাতের গ্লাভস অতিরিক্ত মূল্যে বিক্রি না করে।

এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান, টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নারগিস আক্তার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme