সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির নেতৃত্বে আব্বাস-উজ্জল

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঃ টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ক্রীড়া সম্পাদক ও দুইটি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছে। বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) বার সমিতির বার্ষিক নির্বাচন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি আব্বাছ উদ্দিন আকন্দ, সহ-সভাপতি হোসেন জাহিদুল হাসান পাবন, মাহবুব খালিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন উজ্জল, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মাসুদুল হক রতন, লাইব্রেরি সম্পাদক ইলয়াস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমএ রাজ্জাক রাজা। এ প্যানেলের নির্বাহী সদস্যরা হচ্ছেন- জিনিয়া বকস, নাদিম উদ্দিন, মাহবুব মোর্শেদ রাশেল ও রাসেল রানা।

বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন- ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম শাহীন, নির্বাহী সদস্য- মাসুদ রানা ও মালেক আদনান।
প্রকাশ, জেলা অ্যাডভোকেট বার সমিতির ১৪টি সাংগঠনিক পদের বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বার সমিতির নির্বাচনে মোট ভোটার ৭৬১ জন

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme