সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ

  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। আজ রবিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতি ও জেলা প্রশাসক ড. আতাউল গনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের সর্বাত্তক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এইসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেটসহ সবই বন্ধ থাকবে। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পন্য পরিবাহী ট্রাক ছাড়া গণপরিবহন, রিক্সা, ইজিবাইক, সিএনজিসহ সকল যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

করোনা প্রতিরোধ কমিটিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এদিকে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩০.৭১ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১০৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৯৬ জন। মারা গেছে ৯৮ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme