সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নার্সের সাথে চিকিৎসকের অশালীন আচরণের অভিযোগ

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: অপারেশন থিয়েটারে (ওটি) অশালীন আচরণের অভিযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ১০ নার্স। অভিযুক্তরা হলেন ডা. মোখলেসুর রহমান এবং ডা. মো. আসজাদুর রহমান শোভন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারের হাসপাতালের সহকারী পরিচালক বরাবর এই লিখিত অভিযোগ দেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ নভেম্বর) অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন চলাকালীন ডা. মোখলেসুর রহমান ট্রলি সাজানো হয়নি বলে সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুনের সঙ্গে রাগারাগি করেন। এ সময় অপর সিনিয়র স্টাফ নার্স দীপ্তি রানী পাঠককে ডা. মো. আসজাদুর রহমান শোভন পেটে লাথি মেরে বের করে দেবেন বলে হুমকি দেন। এরপর তিনি ইনচার্জসহ উপস্থিত নার্সদের অপারেশন থিয়েটার থেকে বের করে দেন। এর আগেও অভিযুক্ত দুজন বিভিন্ন সময় অপারেশন থিয়েটারে অকথ্য ভাষা প্রয়োগ, অশালীন আচরণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মোখলেসুর রহমান বলেন, ওটিতে নার্সদের সঙ্গে অনেক সময় কথা কাটাকাটি হয়। তবে লিখিত অভিযোগের বিষয়টি আমার জানা নেই।

এ দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক খন্দকার সাদিকুর রহমান লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। তিনি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme