সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ এর উদ্বোধন

  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১
  • ৯৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দীর্ঘ এক বছর পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) এর উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিয়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme