সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি দিকে, বানবাসিদের দূর্ভোগ কমেনি

  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীসহ জেলার অভন্তরীন নদ-নদীর পানি দূত কমতে থাকায় টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি ঘটছে। জেলার ৭টি উপজেলার লক্ষাধিক মানুষ একনো পানিবন্দি অবস্থায় সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে।

বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের অভাব। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজন পড়লে আরো বরাদ্দ দেয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেই সঙ্গে দেখা দিয়েছে যমুনা ও ধলেশ্বরী নদীর তীব্র ভাঙন। ভাঙনের ফলে নদী তীরবর্তী এলাকায় ইতিমধ্যে তিন শতাধিক বসতভিটা, মসজিদ, বাঁধ, রাস্তাসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া কাঁচা-পাকা রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে আছে। এদিকে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৯৮০ হেক্টর রোপা আমন পানির নিচে তলিয়ে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে, ধলেশ্বরী নদীর পানি ১৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে এবং ঝিনাই নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme