সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ঘোষনা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ১৪১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতার জন্য টাঙ্গাইল জেলা দল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে দল ঘোষণা ও দলকে জার্সি প্রদান করেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মোঃ আরাফাত রহমান।

১৬ সদস্যের টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রাফসান জানি।

সহ-অধিনায়ক হয়েছেন আদনান হোসেন। দলে উইকেট কিপার হিসেবে আছেন রণি সিকদার। দলের অন্যন্য সদস্যরা হচ্ছেন, তাসিন মাহতাব, রিয়েল হোসেন, সজল খান, মোঃ সোহাগ, সাকিব খান,রাকিবুল হাসান, রেজুয়ান সাকিব শুভ, সুমন মিঞা, হোসেন মিঞা, রামি আল বারী রিয়ন, নাবিল হোসেন ও সোহান খান।

আগামী ২৬ অক্টোবর টাঙ্গাইল জেলা দল গোপাল গঞ্জ জেলা স্টেডিয়ামে তাদের গ্রুপের পর্বের প্রথম ম্যাচে রাজবাড়ী জেলা দলের মুখোমুখি হবে।

আগামী ২৮ অক্টোবর গাজীপুর জেলা দলের সাথে এবং ৩১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরসিংদী জেলা দলের মুখোমুখি হবে।

উল্লেখ্য, ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট প্রতিয়োগিতার সেন্টাল জোনে মোট ৪ টি ভেন্যুতে তিনটি বিভাগের ১৭ টি জেলা অংশ গ্রহন করছে।

ভেন্যু গুলো হলো, টাঙ্গাইল, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ। আগামী ৩ ও ৪ নভেম্বর প্রতিযোগিতার সেমিফ্ইানাল এবং ৬ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme