সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মিন্টু 

  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০২৪-২০২৫) আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ. কে. এম. শামিমুল আকতার সভাপতি ও মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৪টি পদের মধ্যে এই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আরো চারজন। অন্য দিকে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন আটটি পদে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী ও টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ এডভোকেট খান মোহাম্মদ খালেদ। এবার মোট ভোটার ছিলেন ৭৮৯ জন এবং ভোট দিয়েছেন ৭৪২ জন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি-নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এস. এম জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে হুমায়ন কবীর ও নুরুল ইসলাম।
অন্য দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি-মো: খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক-আতিকুর রহমান মিয়া (জামিল), লাইব্রেরী সম্পাদক-খন্দকার মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-আব্দুল খালেক মিয়া এবং নির্বাহী সদস্য পদেÑ রাসেল দেওয়ান, আসাদুজ্জামান, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme