সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ওবায়দুল হক নাসির

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৫৬ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। সোমবার দুপুরে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে রোববার রাতে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক ন্যায় টাঙ্গাইলেও নিয়োগ দেয় সরকার।
এস এম ওবায়দুল হক নাসির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপি’র মনোনয়ন পান এস এম ওবায়দুল হক। শেষ পর্যন্ত নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্র বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়।

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির বলেন, আমাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme