সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে ৮ মার্চ নারী দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” শ্লোগানকে সামনে নিয়ে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. এশরাজুল হক।

এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক নারী সংগঠন ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme