সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা প্রশাসকের কর্মহীন জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৮৪৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের পুরাতন বাস-স্ট্যান্ড এলাকায় কর্মহীন শতাধিক জনগণকে প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু ও এক কেজি পিঁয়াজ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বজলুর রশিদ বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে জেলায় কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকবে না। সেই লক্ষে কর্মহীন জনগণের মধ্যে বিতরণের জন্যে জেলার ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন জনগণ ঘরে ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরো জানান, হাসপাতাল, ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার ছাড়া জেলার সকল কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে জনগনকে মাইকিং, লিফলেট বিতরণ করে জনগনকে সচেতন করা হয়েছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme