প্রতিদিন প্রতিবেদক: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) টাঙ্গাইলে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫” পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মোটরযান চালকদের মানসম্মত হেলমেট নিশ্চিত করা এবং স্বাভাবিক গতিতে যানবাহন চালানো। অনুষ্ঠানটির শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফা হক , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জনাব মোঃ মাহবুব হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব শেখ মাহতাব উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, টাঙ্গাইল সার্কেল,