সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ১৩৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১২ ই মার্চ ) টাঙ্গাইল অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা বাস মিনিবাস মালিক সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল-২ সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনসহ জেলার সকল নেতৃবৃন্দ ।

সভায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি কমিটির বিগত মেয়াদে সমিতির আয় ও ব্যয়ের হিসাব উত্থাপন করেন।

আলোচনা সভা শেষে সমিতির সকল সদস্যদের সমর্থনে খোঃ ইকবাল হোসেন কে সভাপতি ও গোলাম কিবরিয়া বড়মনি কে মহাসচিব করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme