সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামিনে মুক্তি

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আড়াই মাস পর জামিনে মুক্তি লাভ করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৯ নভেম্বর নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে শহরের বেপারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে টাঙ্গাইল থানা পুলিশ।

পুলিশ জানায়, ২৮ অক্টোবর দুপুরে হরতালের সমর্থনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় মিছিল বের হয়। পরের দিন মিছিল থেকে নাশকতার অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবল চন্দ্র পাল বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়। গত ২৯ অক্টোবরের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme