টাঙ্গাইল জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল আলম জোয়ার্দার (সৈকত), সাংগঠনিক সম্পাদক মো: জহির উদ্দিন খসরু, সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

সভায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme