সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৯০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর প্রথম বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা রোববার (২০) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় অংশ গ্রহণ করবেন সদরের বাবলা স্পোটর্স ও আদর্শ ওয়্যারিয়রস।

৫০ ওভারের খেলায় আদর্শ ওয়্যারিয়রস চসের্ জিতে প্রথমে ব্যাটিং করেন।

পরে ১৭ ওভার ০৪ বল শেষে সব ক’টি উইকেট হারিয়ে ৫২ রান করেন।

জবাবে জয়ের লক্ষে খেলতে নেমে বাবলা স্পোটর্স ১৫ ওভার শেষে ৫৪ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। এতে বাবলা স্পোটর্স ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে খেলার সুযোগ করে নেয়।

এ দলের পক্ষে সবোচ্চ ৫ উইকেট লাভ করেন সাব্বির।

এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাবলা স্পোটর্স-এর খেলোয়ার সাব্বির ও রিফাত।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ক্রিকেটার আলী আজম।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট কোচ মোঃ ইসলাম খান এবং সহকারী কোচ রিপন সরকার।

খেলা পরিচালনা করেন নির্মল ভৌমিক ও ইমতিয়াজ আহম্মেদ।

এর পর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্ট খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।

প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme