সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল দেলদুয়ারে শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দিরের (ইস্কন) দান বাক্স চুরি গ্রেফতার ১

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার পাথরাইলে শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দির(ইস্কন) এর দান বাক্স চুরি ঘটনায় দেলদুয়ার থানা পুলিশ নগদ অর্থসহ একজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৫ মে) দুপুরে দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে এলাকাবাসী ও দেলদুয়ার থানা পুলিশের সহযোগীতায় একজনকে গ্রেফতার করা হয়।
জানাযায়, সোমবার সকালে মন্দিরের পুরোহিত বাহিরে গেলে ছানা উল্লাহ(২২) মন্দিরের দান বাক্স ভেঙ্গে নগদ অর্থ লুট করে। পরে মন্দিরের পুরোহিত দান বাক্স ভাঙ্গা দেখলে মন্দিরের সভাপতিকে অবহত করেন। সভাপতি ও অন্যান্য সদস্যরা এসে মন্দিরে থাকা সিসিটিবির ফুটেজ দেখেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে সনাক্ত করে। মন্দির কতৃপক্ষ বিষয়টি দেলদুয়ার থানায় জানান। পরে দেলদুয়ার থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগীতায় পাথরাইল বাজারে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে নগদ অর্থসহ আটক করেন। আটককৃত ব্যক্তি হলো পাথরাইল ইউনিয়নের নলুয়া দক্ষিনপাড়ার আবু সাইদের ছেলে ছানা উল্লাহ(২২)। এ বিষয়ে মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র বসাক বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা প্রক্রিয়াধীন ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃদা বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র বসাক বাদী হয়ে মামলাটি প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme