সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন

  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১০৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ড মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি চার মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ড মসজিদের বাদ জুম্মা জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজ শেষে তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামের পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।

তিনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ড মসজিদের ঈমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি টাঙ্গাইল জেলা কওমী উলামা পরিষদের সাধারন সম্পাদক ঐতিহ্যবাহী ধুলেরচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, টাঙ্গাইল জেলার সুনামধন্য সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে জেলার সর্বস্তরের কওমী উলামা পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলাম-এর সদস্যরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সাথে আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme