সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল নাগরপুরে কার্ড বিতরণ ও মন্দির উদ্বোধন করলেন এমপি টিটু

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,নাগরপুর :  টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কার্ড বিতরণের আয়োজন করেন । উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বেকড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক সহ ১২টি ইউনিয়নের সদস্য ও ভিডব্লিউবি চক্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন । নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ২২৯২টি কার্ড বিতরণ করা হয় ।
পরে ভারড়া উমেশ চন্দ্র বিদ্যালয় ও ডাঃএম,এ রেজা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং ইমাম হোসেন-রবিয়া বেগম স্মারক বৃত্তি ও বিসমিল্লাহ্ ইসলাম মুহাম্মদ বৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়া নাগরপুর সদরে কাঠুরী গ্রামে কেন্দ্রীয় শিব মন্দির শুভ উদ্বোধন ও হিন্দুসম্প্রদায়ের শিব চতুর্দশী উপবাস পূর্জায় বিকেলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি আহসানুল ইসলাম টিটু । এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সদর ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মনি, সদর আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, পূর্জা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা , সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme