সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পার্ক বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে আলু ব্যবসায়ীদের অর্থদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৮৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মা ইলিশ মাছ ধরা বন্ধে টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শহরের পার্কের বাজারে অভিযান চালায়। এসময় মূল্য তালিকা না থাকার কারণে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ জন আলুর ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম।

টাঙ্গাইলের সিনিয়র সহকারী কমিশনার রোজলিন শহিদ চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার শহর উপশহরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মা ইলিশ বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মা ইলিশ বিক্রি বন্ধে স্থানীয় বাজারসমূহে নিয়মিত মোবাইল কোর্টের কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম-এর নেতৃত্বে পার্কের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা না থাকার কারণে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৬ জন আলুর ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তন্মধ্যে- আলু ব্যবসায়ী রুবেল (২৫) কে ১০ হাজার, সোহেল (২৫), আবু ছাইদ (৬০), শহীদ (৬৫), কাশেম (৬০) এদের প্রত্যেতকে ৫ হাজার টাকা করে এবং আঃ ছবুর (২৬) কে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে বলেও তিনি জানান। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme