সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পিটিসিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুন সকালে আয়োজিত ৫১তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ-২০২১ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোশারফ হোসেন, পিটিসি’র ভারপ্রাপ্ত কমাড্যাণ্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, পুলিশ ট্রেনিং সেণ্টারের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন প্রমুখ।

কুচকাওয়াজে ৬৮১ জন ট্রেনিং রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

শেষে মাঠ ও শরীর চর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জোবায়রুল হাসান শাহিন এবং আইন ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারী উজ্জল দাসের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও ‘অত্রযাত্রা-২০২২’ নামক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও বৃক্ষ রোপন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme