সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পুলিশ লাইনস স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের’সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পুলিশ সুপার সুপার সঞ্জিত কুমার রায় স্যারের দিক নির্দেশনায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে এই কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে। বর্তমানে ২১ টি কম্পিউটার নিয়ে এই ল্যাবের যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে কম্পিউটারের সংখ্যা বাড়ানো হবে। এই ল্যাবে শিক্ষার্থীরা আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবে। ইন্টারনেট, স্মার্টবোর্ড, এসিসহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে ল্যাবটিতে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme