সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পুলিশ সদস্যদের মাঝে করোনা নিরাপত্তা কিট বিতরণ

  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৮৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পুলিশ সদস্যদের মাঝে নিরাপত্তা কিট বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন মাঠে এ নিরাপত্তা কিট বিতরণ করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ এ জেলার ১২টি থানাসহ প্রতিটি পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশে কর্তব্যরত সদস্যদের জন্য হ্যান্ডসেনিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ করা হয়। এছাড়াও পুলিশ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের জন্য বিশেষ নিরপত্তা পোশাক দেয়া হয়।

নিরাপত্তা কিট বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জনগনের জান মাল নিরাপত্তা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত মাঠে কাজ করতে হয়। যে কারণে তাদের সংক্রম হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রতিটি পুলিশ সদস্যকে নিরাপত্তা কিট দেয় হলো। তিনি সকলকে এই নিরাপত্তা কিট ব্যবহার করতে বলেন।

এ সময় তিনি বলেন, পেশাগত কাজে গণমাধ্যম কর্মীদেরও মাঠে কাজ করতে হয়। তাই তিনি গণমাধ্যম কর্মীদের মাঝেও নিরাপত্তা কিট বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme