সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী

  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার দুই দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল হকের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ বালুচড়া এলাকায় শামছুল হক স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌর নির্বাচনে টাঙ্গাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মাহমুদুল হক সানু।

বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না।

এসময় পৌর সভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে মরহুম শামছুল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme