সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডে ঘরে বসেই পাবে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতা

  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৯৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতা পেতে আর ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবেনা। এখন থেকে এসব ভাতা গ্রহীতারা ঘরে বসেই নগদ এ্যাপসের মাধ্যমে ভাতা উত্তোলন করতে পারবে।

রোববার ( ৭ মার্চ ) সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা গ্রহীতারা শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকার তত্বাবধানে নগদ হিসাব খোলা হয়।
এ সময় কাউন্সিলর আনোয়ার সাদৎ তানাকা বলেন, পৌরবাসীদের সেবা আরো সহজ ও উন্নততর করতে এভাবে ডিজিটাল ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতে ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের ভিন্ন আঙ্গিকে পৌর সেবার দেয়ার চিন্তাভাবনা চলছে। এর জন্যে সকলের সহযোগীতা প্রয়োজন। রোববার মোট ১০৭ জন ভাতা গ্রহনকারী নগদে একাউন্ট খুলেছে। এ প্রক্রিয়া চলমান থাকবে।
উল্লেখ্য টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা তার নিজ ওয়ার্ডে জনগনের সেবা নিশ্চিত করতে নানা কর্মসুচি গ্রহন করছে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ডিজিটাল সেবার মাধ্যমে পৌর সেবা নিশ্চিত করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme