সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পৌরসভা থেকে ফুলেল শুভেচ্ছা ওসম্মাননা দেওয়া হলো শাহাদাত হোসেনকে

  • আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের (বিপিকেএফ) ঢাকা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদাত হোসেন।

এ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভায় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতিকে ফুলের তোড়া উপহার দেন মাননীয় প্রশাসক ও উপসচিব মো. শিহাব রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সহকর্মীরা তার দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে মো. শাহাদাত হোসেন বলেন, “এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে পৌরসেবা, কর্মীদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে কাজ করতে।”

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন, তার নেতৃত্বে ঢাকার পৌর কর্মচারীদের সংগঠনের কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme