টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও সংসদ সদস্য শুভ’র সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২২-২৩ সালের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ’র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক এমপি।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন।
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহম্মদ কায়সার,

টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এরআগে মন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের মুরাল এর শুভ উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme