সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সম্পাদক জাকেরুল মওলা

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ১৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জাফর আহমেদ (বৈশাখী টেলিভিশন ও দৈনিক যুগান্তর) সভাপতি এবং কাজী জাকেরুল মওলা (আরটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশন সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন ।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি এম এ ছাত্তার উকিল (সম্পাদক, মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙ্গা টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকন্ঠ, চ্যানেল টুয়েন্টিফোর ও বাসস), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল ও বাংলাদেশ বেতার),

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন), ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাসুদুল আলম (মজলুমের কন্ঠ), দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে অরণ্য ইমতিয়াজ (কালের কন্ঠ), কার্যকরি সদস্য কামনাশীষ শেখর (প্রথম আলো), সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), মহিউদ্দিন সুমন (জিটিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও মামুনুর রহমান মিয়া (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন)।

এতে টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রধান নির্বাচন কমিশনার এবং টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) ও বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তৃতীয় মেয়াদে সভাপতি-সম্পাদক নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme