সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত দুই সদস্য এমপি হওয়ায় তাদের সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ১০৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও মো.ছানোয়ার হোসেন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.শফিকুল ইসলাম ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নির্বাচিত এমপি এবং মো.ছানোয়ার হোসেন টাঙ্গাইল-৫(সদর) আসনের নির্বাচিত এমপি।

শেষে সম্প্রতি টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘাটাইলে অনিক নগর পার্কে আনন্দ ভ্রমণের র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme