সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক মওলা

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আতাউর রহমান আজাদ (বাংলাভিশন ও ইনকিলাব) ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দপ্তর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)।
কার্যকরি সদস্যরা হলেন- জাফর আহমেদ (যুগান্তর) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।

নির্বাচন কমিশনের অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

এর আগে সকালে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম।
সাধারণ সভায় বিশেষ নিহত সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গের মৃত্যুতে শোক প্রস্তাব ও মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমান বিহারী দাস, সাবেক সাধারণ সম্পাদক কামনাশীষ শেখর, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme