সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৬১ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদন :
টাঙ্গাইল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পারভেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে (৩৪ বলে ৬৭ রান) কোষাধ্যক্ষ একাদশকে ৭ উইকেটে হারিয়ে সভাপতি একাদশের শুভ সূচনা।
মঙ্গলবার সকালে স্থানীয় বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি আতাউর রহমান আজাদ ও সাবেক সভাপতি জাফর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
খেলায় টস জয়ী কোষাধ্যক্ষ একাদশের অধিনায়ক মামুনুর রহমান মিয়া প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। দলের পক্ষে এরশাদুল ইসলাম ৪৬ বলে সর্বোচ্চ ৫১ রান করে অবসর গ্রহন করেন। এছাড়া সুমন কুমার রায় ৪৬ ও আলাউদ্দিন লিটু অপরাজিত ৩১ রান করে। বোলিংয়ে বিজয়ী সভাপতি একাদশের পক্ষে টিটু ও রনি ১টি করে উইকেট দখল করে।
জবাবে সভাপতি একাদশের উদ্বোধনী পারভেজ ও মোজাম্মেল জুটি ৬ ওভারে ৫২ রান করে জয়ের ভিত তৈরী করেন। ৬৩ রানে প্রথম উইকেটে পতনের পর পারভেজ হাসান একাই দলকে জয়ের বন্দরে নিয়ে ১৪৩ রানে অলকের বলে বোল্ড আউট হলে বাকী ১৫রানের পথটুকু মাছুদ রানা ও রনি ১৫.৫ বলে জয়লাভ নিশ্চিত করে পূর্ন পয়েন্ট অর্জন করে। দলের পক্ষে পারভেজ হাসান ৩৪ বলে ৬৭, মোজাম্মেল হক ১৮ ও মাছুদ রানা ২৩ রান করে। খেলায় আম্পায়ার ছিলেন উত্তম গৌড় ও নির্মল কুমার ভৌমিক এবং স্কোরার ছিলেন আবু হোসেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের দলে যেসব সাংবাদিক খেলোয়াড় অংশগ্রহন করছেন তারা হলেন নাসির উদ্দিন, কাজী তাজউদ্দিন রিপন, শামসাদুল আখতার শামীম, হাবিব খান, সাইফুর রহমান ফারুক, কাওছার আহমেদ, পারভেজ হাসান, তোফায়েল আহমেদ রনি, রাশেদ খান মেনন, মোহাম্মদ মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল হাই রুবেল, মাছুদ রানা, আবু রায়হান পান্না, সাজ্জাদ আমিনুর টিটু, এম কবির ও ইসমাইল হোসেন সেলিম।
কোষাধ্যক্ষ মামুনুর রহমানের দলে ছিলেন মোস্তাক হোসেন, একরামুল হক খান তুহিন, সোহেল তালুকদার, হাবিব সরকার, সুমন খান বাবু, আশিকুর রহমান পলাশ, আব্দুল্লাহ আল মাসুদ, দেলোয়ার হোসেন শিপলু, আলাউদ্দিন লিটু, এরশাদুল ইসলাম, সোহেল রানা, অলক কুমার দাস, রওশন আলী, আবু সাঈদ, মৃনাল চাটার্জি, সুমন কুমার রায় ও মাসুম ফেরদৌস।
২৫ মার্চে একই মাঠে সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ মুখোমুখি হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme