সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে কোষাধ্যক্ষ একাদশ চ্যাম্পিয়ন

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭২৮ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক: ঈদ পুনর্মিলনী টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে ঝড়-বৃষ্টির ঝাপটায় বিঘ্নিত হলে ডাকওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে ৩৬ রানে কোষাধ্যক্ষ একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।
১ এপ্রিল বুধবার বেলা ২ ঘটিকায় শহরের বেপারীপাড়া শিশু সদন বালক মাঠে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার পর ১৬.১ ওভারের খেলা চলতি অবস্থায় ঝড়-বৃষ্টির কবলে পড়ে খেলার বাকী অংশ পন্ড হয়ে যায়। এরপর খেলার আম্পায়ার উত্তম গৌড়, মেহেদী হাসান খান রাসেল এবং স্কোরারের দেওয়া তথ্য মতে খেলার ওই অবস্থায় ডাকওয়ার্থ লুইস মেথডে ৩৬ রানে এগিয়ে থাকায় কোষাধ্যক্ষ একাদশ জয়লাভ করে।
টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়াম কক্ষে পুরষ্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান শহীদুল আলম শহীদ ও বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ ও সহ-সভাপতি নাসির উদ্দিন।
খেলায় টস জয়ী কোষাধ্যক্ষ একাদশ প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের পক্ষে সুমন কুমার রায় দূরন্ত ব্যাটিং করে ৪০ বলে ৫৯ রান করে। এছাড়া আবু সাঈদ ও সোহেল তালুকদার দু’জনেই ৩০ রান করে। বোলিংয়ে বিজিত দলের পক্ষে মাছুদ রানা ২টি, এম কবির, শামসাদুল আখতার শামীম ও নাসির উদ্দিন প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। জবাবে ঝড়-বৃষ্টিতে খেলার পন্ড হওয়ার পূর্ব পর্যন্ত সভাপতি একাদশ ১৬.১ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে। দলের পক্ষে মাছুদ রানা ৩০ এবং রনি ১২ রানে অপরাজিত। বোলিংয়ে এ অবস্থায় আবু সাঈদ ৪ ওভার বোলিং করে ১৫ রানে ২টি উইকেট দখল করে।এছাড়া সুমন কুমার রায় ১টি উইকেট দখল করে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান ১৪১ এবং ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কোষাধ্যক্ষ একাদশের সুমন কুমার রায় এবং সর্বোচ্চ উইকেট একই দলের মোস্তাক হোসেন(৪টি)। যদিও টুর্নামেন্টে সম্পাদক একাদশের মালেক আদনান ও কোষাধ্যক্ষ একাদশের সুমন কুমার রায় ৪টি উইকেট দখল করে। তবে ৪টি উইকেটসহ ভালো রানরেটে বোলিং করায় সেরা মোস্তাক হোসেন সেরা উইকেট দখলকারী।
টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন এবং সদস্য সচিব মোজাম্মেল হক। এছাড়া সদস্য হিসেবে সিরাজ আল মাসুদ, রওশন আলী, দেলোয়ার হোসেন শিপলু, রুমি আক্তার পলি, আবু রায়হান পান্না, মাসদুল হক, সোহেল রানা ও মৃনাল কান্তি রায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme