টাঙ্গাইল বেবীস্ট্যান্ডে দুই শতাধিক অসহায় কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী দিলেন সাবেক কমিশনার হায়দার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১০৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ডে দুই শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব সালাউদ্দিন হায়দার।

সোমবার (১৮ মে) সকালে কান্দাপাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় কান্দাপাড়া আরামবাগ সমাজের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল শিকদার, সমাজ সেবক হেলাল চাকলাদার, গোরস্থান কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ইউনুস চৌধুরী, হাজী চাঁন মিয়া, সুমন হরিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক কমিশনার সালাউদ্দিন হায়দার ১১ নং ওয়ার্ডের বেড়াবুচনা, বাগানবাড়ি ও কচুয়াডাঙ্গা এলাকায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme