সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

‘বিচ্ছিন্নভাবে নয় সমগ্র বেসরকারি শিক্ষা একযোগে জাতীয়করণ চাই’ এই শ্লোগানে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসুচির আয়োজন করেন চাকুরী জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক এ,কে,এম আব্দুল আউয়াল এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ হাসান আলী।

মানববন্ধনে শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন. শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরন ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবী। তাই চাকুরি একযোগে জাতীয়করনই হলো শিক্ষা বাচানোর একমাত্র সমাধান।

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের জন্য জারীকৃত ১০% কর্তন প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় ৬% কর্তন করা। বক্তরা আরো বলেন অদ্যবদী আমাদের নেই যথোপযুক্ত বেতন স্কেল ও গ্রেড, নেই সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদোন্নতি, যথাযথ বাড়ীভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা বদলির সুযোগ ও চিকিৎসা ভাতা, নেই সমাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি।


খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme