সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে প্রথম ছাত্র পরামর্শ ও নির্দেশনায় নিয়োগ

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১০০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথম ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক পদে দায়িত্ব পেলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ।

গত (৩০ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি নোটিশে প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহকে দুই বছরের জন্য পরিচালক পদে দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মানিক শীল জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পাড় হলেও এই প্রথম আমরা ছাত্র পরামর্শক পেলাম। এটা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য আনন্দের সংবাদ।

এর আগে বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীদের দাবি আদায়, সমস্যা সমাধানের জন্য প্রক্টর অফিসে যেতে হত। এখন শিক্ষার্থীদের সমস্যা উপস্থাপনের সুনির্দিষ্ট যায়গা তৈরি হয়েছে। নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক শ্রদ্ধেয় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ স্যারকে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

নবনিযুক্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক শ্রদ্ধেয় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ জানান, ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তারা আছে বলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আছে।

বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই ছাত্র পরামর্শক বা পরিচালক রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়েও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদটি রয়েছে। প্রথম পরিচালক হিসেবে আমি চেষ্টা করব শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে একটি উইং তৈরি করার।

চেষ্টা করব শিক্ষার্থীদের কেরিয়ার, উচ্চ শিক্ষা, মনস্তাত্বিক বিষয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেয়ার। শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে, তারা যেন যেকোন সমস্যার বিষয়ে আমাদেরকে জানায়।

যেহুতু পদটি নতুন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম-নীতি অনুযায়ী আমাদের নীতিমালা তৈরির চেষ্টা করব। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme