সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৮১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল অলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন এবং সেমিনার সংগঠন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী এবং সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।

সেমিনারে বক্তাগণ বলেন, গণিত বিজ্ঞানের জননী এবং এর বিচরন সর্বত্র। গণিত বিষয়ের উপর অধ্যায়ন ও গবেষণা করে দেশে-বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme