সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল ম্যাচ

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ১১০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ”শোক হোক শক্তি” স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রত্যয়-৭১ ও বিজয়-৫২ নামে দুটি দল অংশগ্রহন করে।

খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিজয়-৫২ ৩-১ গোলে প্রত্যয়-৭১ কে পরাজিত করে। বিজয়-৫২ এর পক্ষে তিনটি গোল করেন ছাত্রলীগ কর্মী প্রসেনজিৎ, মশিউর ও সোহান। প্রত্যয়-৭১ এর পক্ষে গোল করেন ছাত্রলীগ কর্মী বিজয়-৫২ এর রিয়ন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্স আপের মাঝে পুরস্কার তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme