সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৮০ জন

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৯০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট পরীক্ষার্থী ৬০৩৬৬ জন।

এমসিকিউ পদ্ধতিতে ৬ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট মোট ২৬ টি কেন্দ্রে ও বিকালে ‘বি’ ইউনিট মোট ৩৪ টি কেন্দ্রে এবং ৭ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিট মোট ১৪ টি কেন্দ্রে ও বিকালে ‘ডি’ ইউনিট মোট ৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্রের রঙ্গিন দুইটি কপি ও এইচএসসি/ সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

এবার প্রতি আসনে ৮০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

‘এ’ ইউনিটের তিনটি বিভাগে ১৭০ টি আসনের জন্য ২১৬১২ জন অর্থ্যাৎ প্রতি আসনে ১২৭ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫ টি আসনের জন্য ২৫৯৫৫ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৮৮ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০ টি আসনের জন্য ১০৭২৭ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৪৭ জন এবং ‘ডি’ ইউনিটের তিনটি বিভাগে ১২০টি আসনের জন্য ৭০৭২ জন অর্থ্যাৎ প্রতি আসনে ৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme