সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসের কর্মসূচি শুরু করা হয়।

পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নেতৃতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme