সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে সিপিএস অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৮৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) এ অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫ টায় বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কাদের মিয়া খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী দিনে ১ম খেলায় ২য় বর্ষ ২য় সেমিস্টারের সিপিএস ১৪ ট্রাইবেকারে ৩-১ গোলে মাস্টার্স ২য় বর্ষের সিপিএস গ্লাডিয়েটরকে পরাজিত করে।

২য় খেলায় ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের টুয়েলভ টাইটানস ২-০ গোলে ২য় বর্ষের ২য় সেমিস্টারের ১৩ হানটার্সকে পরাজিত করে।

উদ্বোধনের সময় সিপিএস অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সুব্রত ব্যানার্জী, বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম,

সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আরঙ্গজেব আকন্দ, সহকারী অধ্যাপক নিলুফার ইয়াসমিন, সহকারী অধ্যাপক মাহমুদা আক্তারসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme