সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে সনদ, শিক্ষক ও প্রকৌশলীদের সম্মাননা

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৯৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ জন শিক্ষানবিশ শিক্ষার্থীকে সনদ ও এগার জন গুণিশিক্ষক ও পাঁচ জন খ্যাতিমান প্রকৌশলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বুধবার (২৬ জুন) ক্রাউন সিমেন্ট কোম্পানি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী ও ক্রাউন সিমেটে গ্রুপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা স্থপতি নূরুল করিম দিলু।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ক্রাউন সিমেন্টের টাঙ্গাইল জেলার ডিলার, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, স্থপতি, প্রকৌশলী, ডেভেলপার, ক্রাউন সিমেন্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান দেলোয়র জাহান মলয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রাউন সিমেন্ট-এর রিসার্চ প্ল্যানিং ও বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মোঃ আতোয়ার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রাউন সিমেন্ট কোম্পানির সিনিয়র অফিসার মোঃ জয়নাল আবেদিন।

উল্লেখ্য, ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ দেশজুরে ‘বিজনেস্ রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি’ শিরোনামে গবেষণা পরিচালনা করছেন। একই সাথে দেশব্যাপী গুণীশিক্ষক ও খ্যাতিমান প্রকৌশলীদেরকে সম্মাননা প্রদান করছেন।

তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলায় গত নভেম্বর-ডিসেম্বর সময়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। উক্ত গবেষণা কার্যক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২৬ জন শিক্ষার্থী শিক্ষানবিশ হিসেবে অংশগ্রহণ করেন।

গবেষণা কার্যক্রমটি সফলতার সাথে শেষ করায় ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গ্যালারীরুমে শিক্ষানবিশ শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ, গুণিশিক্ষক ও খ্যাতিমান প্রকৌশলীদের সম্মাননা অনুষ্ঠানের এ আয়োজন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme