সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ১১৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ম্যুরাল নির্মাণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

পরে ভাইস-চ্যান্সেলর উপস্থিত সকলকে নিয়ে ক্যাম্পাসে নির্মাণাধীন আয়রন রিমুভাল প্লান্ট পরিদর্শন করেন।

এসময় লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সায়েন্স অনুষদের ডিন মোহাম্মদ মোকাদ্দেছ আলী, বিজনেস স্টাডিস অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ,

প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ মাসুদার রহমান, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ,

জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. ইঞ্জি: মোহাঃ তৌহিদুল ইসলাম, বিশ^বিদ্যালয় প্রকৌশলী মোঃ আবু তালেব,

হিসাব অফিসের পরিচালক এ.কে.এস.এম তোফাজ্জল হক, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের অফিসের প্রধান উপ-পরিচালক মোঃ সামছুল আলমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme