সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মজনু ।।সম্পাদক হারুন

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৮৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসাসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনে ২য় বারের মত মোহাম্মদ মফিজুল ইসলাম (মজনু) সভাপতি এবং ২য় বারের মত সাদৎ-আল-হারুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল ৯টা ৩০মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে বিশ^বিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেন ২৮ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৪ জন।

সহ-সভাপতি পদে মুহাম্মদ ইপিয়ার হোসেন ১ম ও ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ ২য়, সহঃ সাধারন সম্পাদক পদে মোহাম্মদ রফিকুল ইসলাম (মির্জা), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ জামিল খান এবং সদস্য পদে মোঃ ফারুক হোসেন ১ম, মোঃ সামছুল আলম (শিবলী) ২য়, মোহাম্মদ আব্দুর রফিক ৩য়, মোহাম্মদ নজরুল ইসলাম (মুক্তা) ৪র্থ ও মুহাম্মদ নাজমুল ইসলাম ৫ম নির্বাচিত হয়েছেন। 

বিনা প্রতিদ্বন্ধিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক পদে এম.এ আজাদ সোবহানী আল ভাসানী এবং মহিলা সম্পাদক পদে সোনিয়া পারভীন নির্বাচিত।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ গোলাম মওলা এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme