সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মাভাবিপ্রবি সি.আর.সির ঈদ বস্ত্র ও ইফতার বিতরন

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৮১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কাম ফর রোড চাইল্ড (সি.আর.সি) এর উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরন করা হয়েছে।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে ৫৫জন পথ শিশুর মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ব্যাক্তিগত উদ্যোগে পথশিশুদের মাঝে জনপ্রতি নগদ ১০০ টাকা করে বিতরন করেন।

ঈদ বস্ত্র বিতরন শেষে সি.আর.সি এর সকল সদস্য বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিল আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন সি.আর.সির উপদেষ্টা ফার্ম্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুল ইসলাম, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক আরঙ্গজেব আকন্দ ও ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন আল আব্বাসী, সি.আর.সি সভাপতি রিফাত আহাম্মেদ, সাধারন সম্পাদক রুবেল মাহমুদসহ সি.আরসির সকল সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme