সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৮১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় ১ জন নিহত হয়েছে। নিহত ফারুক হোসেন (৪০) চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের মো. আলী হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই রানারচালা বানেজ মার্কেট এলাকায় নিহত ফারুককে বহনকারী ঢাকাগামী ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায়। পরে ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকে ফারুক। তার কিছুক্ষণ পরই বেপরোয়া একটি গাড়ি পেছন দিক থেকে এসে ফারুককে চাপা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) ফজলু হক জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme