সোহেল রানা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ৩১ দফা প্রচারে টাঙ্গাইল শহরের সাবালিয়া-কোদালিয়ায় (১৮ নং ওয়ার্ড) বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শহরের সাবালিয়ার কুরতুবির মোরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় টাঙ্গাইল জেলা শ্রমিক দল সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল।
সাবেক জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল প্রধান অতিথিব বক্তব্যে বলেন, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোট দিবেন আপনাদের পছন্দ মত। সেই অধিকারটুকু রাষ্ট্র আপনাকে দিয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি ,শহীদ জিয়াউর রহমানের, দেশনেত্রী খালেদা জিয়ার ও দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। আপনাদের কাছে আমাদের আহবান শুধু ভোট দিলেই হবে না আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রত্যেক কেই বিএনপির কর্মী হিসেবে কাজ করতে হবে। নির্বাচনে ভোট গননা ও বিজয় ঘোষনা পর্যন্ত বিএনপির কর্মী হিসেবে কাজ করতে হবে।
এসময় আর বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস, টাংগাইল জেলা ড্যাব এর সাবেক সভাপতি ডা: ফিরোজ খান, ড্যাব এর সাবেক নেতা ডা: শামীম, শহর বিএনপি সাবেক সহ-সভাপতি শামসুজ্জামান রণ্টু, জেলা যুবদল সাবেক নেতা কামরুজ্জামান (সুবিনয়), মিজানুর রহমান সাজু, ১৭নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ-সম্পাদক জুবায়ের আলম রিপন, জেলা ছাত্রদল সাবেক নেতা হাবিবুর রহমান হাবু প্রমুখ। এই মত বিনিময় সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।