সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শহরে চার মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬৬৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত একজনকে এক বছর ও তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর গ্রামের  নগা কর্মকারের ছেলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত উদয় কর্মকার(৩৫)। ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হচ্ছেন- সদর উপজেলার বেড়াডোমা গ্রামের পরেশ মেহতার ছেলে রবিদাস মেহতা(৪৬), একই উপজেলার বীরপুষিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো: হোসেন মিয়া(২৯) এবং বেলটিয়াবাড়ী গ্রামের মো: আবু সাইদের ছেলে মো. ফজলু(৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসে থাকে বলে খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার সকালে এমন গোপণ খবর পেয়ে ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ সহযোগিতা করে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme