সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শহরে ফরহাদ ইকবালের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা : টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে শহরের সুপারি বাগান মোড়ে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় অসহায় মেহনতী মানুষের মাঝে এই ঈদ উপহার হিসেবে পণ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারী বাগান মোড়ে ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নূরে আলম সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, অমল ব্যানার্জী, মেহেদী হাসান আলীম, আনিছুর রহমান আনিছ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা জাতীয়তাবাদী যুব দলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল শহরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলি আহাম্মেদ রোজ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme