সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শহরে শিশুর রহস্যজনক মৃত্যু।সৎ মা আটক

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে সাইফ উদ্দিন নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত সাইফ উদ্দিন পৌরসভার আমিন বাজার এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সালাহ্ উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবৎ আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি পৌরসভার কাগমারা মেছের মাকের্ট এলাকায়।

শনিবার রাতে সালাহ্ উদ্দিন বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের মরদেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের দাবি, ডাকাত দল বাসায় ডাকাতি করার এক পর্যায় শিশু সাইফ উদ্দিনকে (৮) হত্যা করে থাকতে পারে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানান, শিশু মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme