সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ভবন উদ্বোধনে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১১৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে একাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আমীন মিঞা।

তিনি বলেন, আগামীকাল রোববাল সকাল ১১ টায় এ একাডেমিক ভবনের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এতে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার,

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোখলেসুর রহমান।

এসময় মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme